শরীয়তপুরে নতুন এডিএম-এর যোগদান

আজকের শরীয়তপুর ডেস্ক// শরীয়তপুর জেলা প্রশাসনে নতুন এডিএম পদে যোগদান করেছেন আবেদা আফসারী। আবেদা আফসারী-২৮তম বিসিএস জনপ্রশাসন ক্যাডার ভুক্ত। শরীয়তপুরে যোগদানের পূর্বে তিনি সিলেট বিভাগের অধীন সুনামগঞ্জ জেলার অন্তর্গত ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেন। গত ২৪ জুলাই বুধবার তিনি নতুন দায়িত্ব বুঝে নেন। দায়িত্ব পালনে তিনি সকলের সহযোগিতা, সহমর্মিতা কামনা করেছেন।

ঐ দিনই জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী বৃন্দ আবেদা আফসারীকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন।

Facebook Comments

About Sm Sohage

Check Also

শরীয়তপুরে ৩১ তম আন্তর্জাতিক ও ২৪ তম জাতীয় প্রতিবন্ধি দিবস পালিত

আজকের শরীয়তপুর প্রতিবেদক: “অন্তর্ভক্তিমূলক উন্নয়নের জন্য পরির্বতনমুখি পদক্ষেপ, প্রবেশগম্য ও সমতাভিত্তিক বিশ্ব বিনির্মাণে উদ্ভাবনের ভূমিকা” …

কপি না করার জন্য ধন্যবাদ।