শরীয়তপুর-২ আসনে ট্রাক প্রতিকের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ইঞ্জিনিয়ার আক্তারুজ্জামান সম্রাট

আজকের শরীয়তপুর প্রতিবেদকঃ

 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুর-২ (নড়িয়া-সখিপুর) আসনে ট্রাক প্রতিকের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ইঞ্জিনিয়ার আক্তারুজ্জামান সম্রাট।

২৫ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রির্টানিং অফিসার হাফিজুল হক এর নিকট থেকে মনোনয়নপত্র গ্রহন করেন তিনি।

এসময় উপজেলা নির্বাচন অফিসার মোঃ বদর উদ দোজা ভুইয়া ও গনঅধিকার পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আক্তারুজ্জান সম্রাট গন অধিকার পরিষদের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। শরীয়তপুর-২ আসনে গন অধিকার পরিষদের মনোনয়ন পেয়েছেন তিনি।

Facebook Comments

About T. M. Golam Mostafa

Check Also

শহীদ জিয়ার পাশেই চিরনিদ্রায় শায়িত হবেন খালেদা জিয়া

আজকের শরীয়তপুর প্রতিবেদক:   সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে তাঁর স্বামী সাবেক …

কপি না করার জন্য ধন্যবাদ।