শরীয়তপুরে মহান বিজয় দিবস-২০২৫ উদযাপিত

আজকের শরীয়তপুর প্রতিবেদক:

যথাযোগ্য মর্যাদায় শরীয়তপুরে মহান বিজয় দিবস-২০২৫ উদযাপিত হয়েছে। জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের সূচনা হয়।

পরবর্তীতে কেন্দ্রীয় শহীদ মিনারে ৩১ বার তোপধ্বনি, পুস্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, শরীয়তপুর প্রেস ক্লাব, মুক্তিযোদ্ধা কমান্ড, বিভিন্ন রাজনৈতিক দল ও বিভিন্ন দপ্তর।

শহীদ মুক্তিযোদ্ধাদের কবর জিয়ারত শেষে জেলা প্রশাসক তাহসিনা বেগম, পুলিশ সুপার রওনক জাহান সহ বিভিন্ন দপ্তর প্রধান, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সাংবাদিকবৃন্দ শরীয়তপুর স্টেডিয়ামে কুজকাওয়াজ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

বিজয় দিবস উপলক্ষে শহীদ মুক্তিযোদ্ধাগণের বিদেহী আত্মার মাগফেরাত, বীর মুক্তিযোদ্ধা ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সুস্থতা, জাতীর শান্তি সমৃদ্ধি কামনা করা হয়। জেলা কারাগার, হাসপাতাল সহ বিভিন্ন এতিম খানায় বিশেষ খাবার পরিবেশন করা হয়।

আলোক শয্যায় আলোকিত করা হয় সরকারী দপ্তর সমূহ। সন্ধ্যায় দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনার মাধ্যমে দিবসের কার্যক্রম সমাপ্ত হয়।

এছাড়াও নানা আয়োজনে জাজিরা, নড়িয়া, গোসাইরহাট, ডামুড্যা ও ভেদরগঞ্জ উপজেলায় একযোগে রাষ্ট্রীয় মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে এ দিনটি উদযাপন করা হয়েছে।

Facebook Comments

About T. M. Golam Mostafa

Check Also

শহীদ জিয়ার পাশেই চিরনিদ্রায় শায়িত হবেন খালেদা জিয়া

আজকের শরীয়তপুর প্রতিবেদক:   সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে তাঁর স্বামী সাবেক …

কপি না করার জন্য ধন্যবাদ।