আজকের শরীয়তপুর প্রতিবেদক:
শরীয়তপুরের ভেদরগঞ্জে বাংলাদেশ নৌবাহিনীর সাবেক নৌ প্রধান রিয়ার এডমিরাল মাহবুব আলী খানের রূহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়।
১৬ ডিসেম্বর সোমবার রাতে মরহুম মোহাম্মদ আলী তালুকদারের পরিবারের পক্ষ থেকে উপজেলার ঐতিহ্যবাহী পুটিয়া বড় তালুকদার বাড়ি আজকের শরীয়তপুর পত্রিকার সম্পাদক টি. এম. গোলাম মোস্তফা’র বাসভবনে এ দোয়া ও মোনাজাতের অনুষ্ঠান করা হয়েছে।

সাবেক নৌ প্রধান রিয়ার এডমিরাল মাহবুব আলী খান বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শ্বশুর। মাহবুব আলী খান তারেক রহমানের সহধর্মিনী ডা. জোবাইদা রহমানের পিতা।
অনুষ্ঠানে সাবেক নৌ প্রধান রিয়ার এডমিরাল মাহবুব আলী খান ও নৌ প্রধানের আস্থাভাজন (ঘনিষ্ঠ আত্মীয়) আজকের শরীয়তপুর পত্রিকার সম্পাদক টি. এম. গোলাম মোস্তফার মরহুম পিতা মোহাম্মদ আলী তালুকদারসহ সকল শহীদদের মাগফেরাত কামনা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা শ্রমিক দলের সভাপতি হাজ্বী এম এ কাইয়ূম চুন্নু মুন্সি, উপজেলা বিএনপি আহ্বায়ক হাবিবুর রহমান তালুকদার রতন, ভেদরগঞ্জ হেডকোয়ার্টার পাইলট উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ এর সাবেক শিক্ষক কে এম ইয়াকুব, সাবেক ব্যাংকার আব্দুল মালেক তালুকদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি মেহেদি হাসান উজ্জ্বল ভূইয়া, উপজেলা যুবদলের সেক্রেটারী ফারুক তালুকদার, একুশে টেলিভিশনের জেলা প্রতিনিধি আবুল বাশার, বাংলা ভিশনের জেলা প্রতিনিধি শহিদুজ্জামান খান, মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি মাহাবুবুর রহমান, দৈনিক প্রতিদিনের সংবাদের জেলা প্রতিনিধি রায়েজুল আলম, নাগরিক টিভি’র জেলা প্রতিনিধি সাহাদাত হোসেন হিরু, দৈনিক আজকালের কণ্ঠের জেলা প্রতিনিধি মো: নাসির খান, এশিয়ান টিভি’র স্টাফ রিপোর্টার মো: মাহাবুব তালুকদার, গণমুক্তি পত্রিকার স্টাফ রিপোর্টার মেহেদি হাসান শফি, জাগো কণ্ঠ পোর্টালের সম্পাদক মো: আলী মুবিন, দৈনিক দিন প্রতিদিনের জেলা প্রতিনিধি মো: মাসুম তালুকদার, দেশ প্রতিদিন পত্রিকার জেলা প্রতিনিধি মো: আক্তার হোসেন মোল্লা, সাংবাদিক বাবু সিকদার সহ প্রমুখ।
অনুষ্ঠানে ধর্মপ্রাণ মুসল্লিগণ, রাজনৈতিক নেতাকর্মীগণ, যুব সমাজ, শিক্ষক-শিক্ষার্থী ও মহিলা সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন এবং দোয়া ও মোনাজাত শেষে সকলের মাঝে তবারক বিতরণ করার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।
আজকের শরীয়তপুর Ajker Shariatpur
Facebook Comments