আজকের শরীয়তপুর প্রতিবেদকঃ
শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার নারায়ণপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন শিক্ষার্থীদের সাথে ম্যানেজিং কমিটির মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ১২ ডিসেম্বর বিকেলে বিদ্যালয়ের উন্নয়নমূলক শীর্ষক করণীয় কর্মকাণ্ডে শিক্ষার্থীদের ভূমিকা ও বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

এ সময় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মাহবুবুর রহমান হিরু তালুকদার সকলের মতামতের ভিত্তিতে আগামী ২৫ ডিসেম্বর প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হোসেন আজাদ এর বিদায় সংবর্ধনা, বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান পালন উপলক্ষে একটি প্রস্তুতিমূলক সভা ডেকেছেন এবং সভায় প্রাক্তন সকল শিক্ষার্থী ও ম্যানেজিং কমিটির সদস্য সহ এলাকার গণ্যামান্য ব্যক্তিবর্গদের উপস্থিত থাকার জন্য আহ্বান জানান।

উক্ত সভায় উপস্থিত ছিলেন, আব্দুল আজিজ হকানী (মেম্বার), বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুল হান্নান, আক্তার হোসেন কবিরাজ, মোঃ মাসুদুর রহমান মাঝি, আজকের শরীয়তপুর পত্রিকার সম্পাদক টি. এম. গোলাম মোস্তফা, আলী আশ্রাফ তালুকদার সহ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীগণ।
আজকের শরীয়তপুর Ajker Shariatpur
Facebook Comments