আজকের শরীয়তপুর প্রতিবেদক:
উৎসবমুখর পরিবেশে ভেদরগঞ্জ উপজেলা নবনির্মিত শিশু পার্ক এর শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক মিজ তাহসিনা বেগম।
শনিবার ৬ ডিসেম্বর বিকেলে ভেদরগঞ্জ উপজেলা সংলগ্ন নবনির্মিত এ শিশু পার্কটির উদ্বোধন করা হয়েছে।
এসময় তিনি ভেদেরগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে নবনির্মিত পার্কটি ঘুরে দেখেন এবং উপস্থিত দর্শনার্থীদের সাথে মতবিনিময় করেছেন।

ভেদরগঞ্জ উপজেলাবাসীর সুস্থ বিনোদনের জন্য অনন্য উদ্যোগ গ্রহণ করায় তিনি উপজেলা প্রশাসন, ভেদরগঞ্জ কে ধন্যবাদ জানান।
পরবর্তীতে জেলা প্রশাসক মিজ তাহসিনা বেগম ভেদরগঞ্জ উপজেলা আধুনিক পাবলিক লাইব্রেরির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

উক্ত লাইব্রেরি ভেদরগঞ্জ উপজেলার শিক্ষা ও সংস্কৃতি চর্চায় নতুন মাত্রা যোগ করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এসময় ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু আবদুল্লাহ খান, ভেদরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কেএম রাফসান রাব্বি, ভেদরগঞ্জ পৌর নির্বাহী অফিসার জহির উদ্দিন, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য বিএম মোস্তাফিজুর রহমান সহ সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আজকের শরীয়তপুর Ajker Shariatpur
Facebook Comments