আজকের শরীয়তপুর প্রতিবেদক:
শরীয়তপুর-৩ আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীক প্রার্থী তারেক রহমানের সাবেক একান্ত সচিব মিয়া নুরুদ্দিন আহমেদ অপু নির্বাচনী প্রচারণায় পথ সভা, উঠান বৈঠক ও প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন।
বৃহস্পতিবার ২৭ নভেম্বর ভেদরগঞ্জ উপজেলায় নির্বাচনী প্রচারে প্যাসিফিক স্কুল, ভেদরগঞ্জ বাজারে গণসংযোগ করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের রোগীদের খোঁজ -খবর নেন।
পরে নারায়ণপুর ইউনিয়নের বড় তালুকদার বাড়িতে অনুষ্ঠিত এক, দুই ও তিন নং ওয়ার্ডের কেন্দ্র কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভায় অংশগ্রহণ করেছেন।

এ সময় শুভেচছা বক্তব্য রাখেন ভেদরগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান তালুকদার রতন।
সভা শেষে তালুকদার বাড়ি পারিবারিক কবরসহ সাবেক তিন বার নির্বাচিত সফল চেয়ারম্যান মরহুম মোয়াজ্জেম হোসেন তালুকদার এর কবর জিয়ারত শেষে নারায়ণপুর ইউনিয়ন পরিষদ ও নারায়ণপুর বাজার পথসভায় অংশগ্রহণ করেন তিনি ।


এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সহ-সভাপতি এস এম মাহফুজুর রহমান বাচ্চু সরকার, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাহিতুল গনি মিন্টু, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান তালুকদার, জেলা শ্রমিক দলের সভাপতি এম এ কাইয়ুম চুন্নু মুন্সী, উপজেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য আবুল হাশেম ঢালী, বিএম মোস্তাফিজুর রহমান, আসলাম হোসেন মাঝি, মাহবুবুর রহমান হিরু তালুকদার, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক ফারুক তালুকদার, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি মেহেদী হাসান উজ্জ্বল ভূইয়াসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও সর্বস্তরের জনগণ।
আজকের শরীয়তপুর Ajker Shariatpur
Facebook Comments