আজকের শরীয়তপুর প্রতিবেদক:
শরীয়তপুর-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মিয়া নূরউদ্দিন আহাম্মেদ অপু বলেছেন, ভেদরগঞ্জে আমি এমপি হতে বা ভোট চাইতে আসিনি। এ অঞ্চলটি আমার পিতৃ পুরুষের ভিটা। আমি আমার স্বজনদের সাথে দেখা করতে ও কুশল বিনিময় করতে এসেছি। আমি জানি আপনারা দীর্ঘদিন আমাদের দলের জন্য সীমাহীন কষ্ট করেছেন। আমি আপনাদের কাছে আসতে পারি নাই। আমাকে হত্যা চেষ্টা করা হয়েছে। আপনাদের কাছ থেকে দূরে রাখার জন্য ষড়যন্ত্র মূলক মিথ্যা মামলা দিয়ে জেলে রেখেছে। আপনাদের দোয়া ও ভালোাবসায় আপনাদের অপু আবার আপনাদের কাছে এসেছে।
তিনি বলেন, আমার পিতা ছিলেন ৭১’র মুক্তিযোদ্ধাদের আশ্রয়স্থল। আমার ভাইয়েরা মুক্তিযোদ্ধা। আর আমি ২৪ এর মুক্তিযুদ্ধের রক্তের বিনিময়ে আমি মুক্তি পেয়েছি। আমি সকল মুক্তিযোদ্ধাদের প্রতি কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জানাই।
আপনাদের দোয়া আর ভালোবাসা নিয়ে আমাদের প্রিয় শরীয়তপুরকে আধুনিক শরীয়তপুর হিসেবে গড়ে তুলতে চাই। আমি প্রতিশ্রুতি দিতে চাইনা। আল্লাহ আমাকে সুযোগ দিলে আপনাদের জন্য কাজ করবো ইনশাআল্লাহ। আমি আমার উপর জুলুম নির্যতনকারীদের আমি ক্ষমা করে দিয়েছি। আপনারাও ক্ষমা করে দিয়ে অতিত ভুলে সামনের দিকে এগিয়ে যাবো। সবাই মিলে মিশে শান্তির শরীয়তপুর গড়ে তুলি।
তিনি বুধবার (১৯ নভেম্বর) ভেদরগঞ্জ উপজেলার মহিষার ইউনিয়নের বিভিন্ন ভোট কেন্দ্র কমিটি গঠন উপলক্ষে আয়োজিত পৃথক পৃথক সমাবেশে এসব কথা বলেন।
সাজনপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে মহিষার ইউনিয়ন বিএনপি’র সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান তালুকদার রতন। এসময় উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা বিএনপি’র সহ-সভাপতি এসএম মাহফুজুর রহমান বাচ্চু সরকার, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মহিতুল গনি মিন্টু সরদার, যুবদলের সাবেক কেন্দ্রীয় নেতা মজুমদার সাহাদাৎ হোসেন স্বপন। ভেদরগঞ্জ উপজেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য আলহাজ্ব আবুল হাসেম ঢালী, আসলাম হোসাইন মাঝি, বিএম মোস্তফা। বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা আলী আজম ফরিদী, দেলোয়ার হোসেন বাবুল খান, অধ্যক্ষ সরদার আরিফ উল্লাহ দুলাল, সাজনপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি সরদার শিরিন।
আজকের শরীয়তপুর Ajker Shariatpur
Facebook Comments