ভেদরগঞ্জে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা

আজকের শরীয়তপুর প্রতিবেদক:

শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে জেলায় এই প্রথম “শিক্ষা সারথি: ভেদরগঞ্জ উপজেলা শিক্ষা মানোন্নয়ন তহবিল” বিষয়ে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।  উপজেলা পরিষদ সভাকক্ষে আজ সকাল ১১টায়  এ মতবিনিময় সভা হয়।

উপজেলা প্রশাসন জানান, “শিক্ষা সারথি: ভেদরগঞ্জ উপজেলা শিক্ষা মানোন্নয়ন তহবিল” এর মাধ্যমে এলাকার মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের নিয়মিতভাবে আর্থিক সহায়তা দেওয়া হবে। উপজেলার প্রকৃত গরিব, দরিদ্র শিক্ষার্থীদের যাচাই বাছাই করে সহায়তা করাই আমাদের মুল লক্ষ্য।

সভা শেষে অংশগ্রহণকারীরা এ কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখার জন্য উপজেলা প্রশাসনকে আহবান জানান।


এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার  মোঃ আবু আব্দুল্লাহ খান,  উপজেলা প্রাণিসম্পদ অফিসার  ডাক্তার ইমরান হোসেন,  উপজেলা মৎস্য অফিসার  মোহাম্মদ আবদুল্লাহ আল ইমরান, উপজেলা সমাজসেবা অফিসার  প্রিয়াঙ্কা বিশ্বাস উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার   মো: সোবাহান মুন্সি, মাধ্যমিক শিক্ষা অফিসার  মোহাম্মদ গিয়াস উদ্দিন সহ সাংবাদিকবৃন্দ।

Facebook Comments

About T. M. Golam Mostafa

Check Also

ভেদরগঞ্জে প্রতিবন্ধীদের হুইল চেয়ার ও অস্বচ্ছল মেধাবী ছাত্রছাত্রীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ

আজকের শরীয়তপুর প্রতিবেদক: শরীয়তপুরে ভেদরগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে অক্ষম শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার …

কপি না করার জন্য ধন্যবাদ।