আশিকুর রহমান হৃদয়:
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে কবি সুফিয়া কামাল হলে সদস্য পদপ্রার্থী হিসেবে ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’প্যানেল থেকে নির্বাচন করছেন শরীয়তপুরের লামিয়া ইসলাম।
লামিয়া ইসলাম শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলা নারায়ণপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী পুটিয়া বড় তালুকদার বাড়ীর মাওলানা শামসুল ইসলাম (স্বপন) তালুকদারের কন্যা। তিবি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ সেশনের
ইসলামিক স্টাডিজ বিভাগ শিক্ষার্থী।
সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায় এবং তাদের পক্ষে কথা বলার লক্ষ্য নিয়ে তিনি এই নির্বাচনে অংশ নিয়েছেন। পাশাপাশি নেতৃত্বের যোগ্যতা, শিক্ষাগত প্রজ্ঞা এবং সাহসী চিন্তাধারার কারণে ইতোমধ্যেই তিনি আলোচনায়ও উঠে এসেছেন।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশে থেকে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করে লামিয়া ইসলাম বলেন, “আমি চাই শিক্ষার্থীদের সমস্যা অধিকার ও ন্যায্য দাবিগুলো তুলে ধরতে। এজন্য আপনাদের সহযোগিতা ও দোয়া সবচেয়ে বেশি প্রয়োজন।”
লামিয়া ইসলাম দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক ও শিক্ষার্থী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। তিনি জানান, সবার অংশগ্রহণের মাধ্যমে একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও শিক্ষার্থীবান্ধব ডাকসু গঠন করতে চান।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে সমর্থন কামনা করে তিনি বলেন, “আমি বিশ্বাস করি শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ প্রচেষ্টা আমাদের কাঙ্ক্ষিত পরিবর্তন এনে দেবে। এজন্য আমি সবার কাছে দোয়া ও সহযোগিতা চাই।”
আজকের শরীয়তপুর Ajker Shariatpur
Facebook Comments