ঢাকা-শরীয়তপুর মহাসড়ক জুড়ে সড়ক বিভাগের উচ্ছেদ অভিযান

আশিকুর রহমান হৃদয়:

ঢাকা-শরীয়তপুর মহাসড়কের ১৩ কিলোমিটার জুড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন ও সড়ক বিভাগ। শরীয়তপুরের জাজিরা টিএন্ডটি মোড় এলাকা হতে নাওডোবা পর্যন্ত এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

সোমবার (২৫ অগাস্ট) সকাল থেকে বিকেল পর্যন্ত জেলা প্রশাসন ও সড়ক বিভাগের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।

সড়ক বিভাগ ও জেলা প্রশাসন সূত্রে জানা যায়, শরীয়তপুর-ঢাকা মহাসড়কের ২৬ কিলোমিটার মহাসড়কে স্বাভাবিক চলাচল ও যানজট নিরসনে সড়ক নির্মাণ করতে সরকার যতটুকু জায়গা অধিগ্রহণ করেছে, সেই জায়গা পর্যায়ক্রমে খালি করা হচ্ছে। এছাড়াও শরীয়তপুরবাসীর দীর্ঘ প্রতীক্ষিত সড়কের কাজকে গতিশীল করতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। দীর্ঘদিন ধরে ওই এলাকায় সড়ক বিভাগের জায়গা দখল করে বাড়িঘর ও বিভিন্ন স্থাপনা গড়ে তোলা হয়েছিল। বারবার নোটিশ দেওয়ার পরও দখলদাররা স্থাপনা না সরিয়ে নেওয়ায় এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে‌।

শরীয়তপুর সড়ক বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মাহামুদুর রহমান বলেন, আজকে আমাদের এখানে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চলছে। টিএন্ডটি মোড় থেকে নাওডোবা পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে। এক সপ্তাহ আগে আমরা বাড়ির মালিকদের স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য নোটিশ করেছিলাম। তারা তাদের স্থাপনা সরিয়ে নেয়নি। তাই ম্যাজিস্ট্রেট সহ প্রশাসনের সহযোগিতায় উচ্ছেদ অভিযান পরিচালনা করছি।

শরীয়তপুর জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র সহকারি কমিশনার মো: সালাউদ্দিন আইয়ুবী বলেন, আপনার দেখছেন, শরীয়তপুর-জাজিরা-নাওডোবা এলাকায় এপ্রোচ প্রকল্প বাস্তবায়নের লক্ষে শরীয়তপুর সড়ক ও জনপদ বিভাগের অধিগ্রহণকৃত জমিতে স্থাপনা অপসারণের কাজ চলছে। আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করছি এবং আইন শৃঙ্খলা রক্ষার্থে আমরা এখানে এসেছি। এ প্রকল্পটি বাস্তবায়নের লক্ষে জেলা প্রশাসন ও সড়ক বিভাগের যৌথ উদ্যোগে এ কার্যক্রম অব্যাহত থাকবে।

Facebook Comments

About T. M. Golam Mostafa

Check Also

শরীয়তপুরের জাজিরায় বোমা বিস্ফোরণে আহত আরও একজনের মৃত্যু

আজকের শরীয়তপুর প্রতিবেদক:   শরীয়তপুরের জাজিরা থানাধীন চেরাগ আলী বেপারী কান্দি গ্রামে বোমা বিস্ফোরণের ঘটনায় …

কপি না করার জন্য ধন্যবাদ।