মাসুম তালুকদার:
শরীয়তপুরের ভেদরগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
বুধবার ২০ আগস্ট বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ভেদেরগঞ্জ উপজেলা শাখার পক্ষ থেকে বৃক্ষরোপণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করা হয়।

পরে ভেদরগঞ্জ উপজেলা পরিষদ চত্বর হতে একটি আনন্দ র্যালী বের হয়ে ভেদরগঞ্জ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলার কোরআন চত্বরে এসে আলোচনা সভার আয়োজন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোজাম্মেল মাদবর, ভেদেরগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সেলিম হাওলাদার, সিনিয়র সহ-সভাপতি মেহেদী হাসান উজ্জল ভূঁইয়া, সাধারণ সম্পাদক কামাল হোসেন রাড়ী, ভেদরগঞ্জ পৌরসভা স্বেচ্ছাসেবক দলে সভাপতি খোকন মাঝিসহ ভেদেরগঞ্জ উপজেলা শাখা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীগণ।
আজকের শরীয়তপুর Ajker Shariatpur
Facebook Comments