আশিকুর রহমান হৃদয়:
শরীয়তপুর জেলা প্রশাসক মিজ তাহসিনা বেগমের সাথে ভেদরগঞ্জ উপজেলার সকল কর্মকর্তা ও সুধীজনদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ১৮ আগষ্ট বিকেলে উপজেলা পরিষদ সভাকক্ষে ভেদরগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন ভেদরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি ও ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোজাহেরুল হক, সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, জুলাই আন্দোলনে আহত ও নিহতের পরিবার, বিভিন্ন রাজনৈতিক দল।
জেলা প্রশাসক মিজ তাহসিনা বেগম বলেন,“সরকারি উন্নয়ন কর্মকাণ্ড সঠিকভাবে বাস্তবায়ন করতে হলে জনপ্রতিনিধি ও প্রশাসনের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। সেবাগ্রহীতাদের কাছে দ্রুত ও সহজভাবে সেবা পৌঁছে দেওয়া আমাদের মূল লক্ষ্য। এজন্য দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে।”
তিনি আরও বলেন, ভেদরগঞ্জে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, অবকাঠামো ও সামাজিক উন্নয়নের সম্ভাবনা অনেক বেশি। এসব খাতে সঠিক পরিকল্পনা ও উদ্যোগ নিলে উপজেলা আরও এগিয়ে যাবে।
এসময় উপস্থিত জনপ্রতিনিধি ও সুধীজনরা স্থানীয় বিভিন্ন সমস্যা ও উন্নয়নমূলক প্রস্তাবনা তুলে ধরেন। জেলা প্রশাসক তাদের মতামত গুরুত্বসহকারে শোনেন এবং আশ্বাস দেন দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হবে।
মতবিনিময় সভায় ভেদরগঞ্জ উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জুলাই আন্দোলনে আহত, নিহতের পরিবার, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তি,ব্যবসায়ীসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আজকের শরীয়তপুর Ajker Shariatpur
Facebook Comments