শরীয়তপুর-২ আসনে জামায়াত প্রার্থী অধ্যাপক ডা. মাহমুদ হোসেন বকাউলের গণসংযোগ

আশিকুর রহমান হৃদয়:

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শরীয়তপুর-২ নড়িয়া ও ভেদরগঞ্জ সংসদীয় আসনে ব্যাপক গণসংযোগে নেমেছেন জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. মাহমুদ হোসেন বকাউল।

রবিবার ১৭ আগষ্ট সকাল থেকে রাত পর্যন্ত ভেদরগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন। এছাড়াও ভোটারদের মাঝে তিনি লিফলেট বিতরণ করেন।

গণসংযোগকালে তিনি স্থানীয় বাজার, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, দোকানপাট ও বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন এবং নিজের নির্বাচনী প্রতীক পরিচিত করিয়ে দেন।

এসময় তিনি জনগণের দোয়া ও সমর্থন কামনা করে বলেন, “আমি রাজনীতি করি জনগণের সেবার জন্য। শরীয়তপুরের মানুষ বহুদিন ধরে উন্নয়ন বঞ্চিত। আমি সুযোগ পেলে সততা ও নিষ্ঠার সঙ্গে জনগণের অধিকার প্রতিষ্ঠায় কাজ করব।”

গণসংযোগে জামায়াতের জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। তারা জানান জনগণের ভালোবাসাই তাদের মূল শক্তি। তাই শান্তিপূর্ণভাবে মাঠে থেকে তারা নির্বাচনে লড়বেন।

Facebook Comments

About T. M. Golam Mostafa

Check Also

ডা. মাহমুদ হোসেন বকাউলের ১৪ দফার ইশতেহার

  আশিকুর রহমান হৃদয়ঃ   ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজের নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে শরীয়তপুর-২ …

কপি না করার জন্য ধন্যবাদ।