ভেদরগঞ্জে সখিপুর টু ঢাকা বাস সার্ভিস শুভ উদ্বোধন

আজকের শরীয়তপুর প্রতিবেদক:

শরীয়তপুরের ভেদরগঞ্জে সখিপুর থেকে ঢাকা গামী বাস সার্ভিসের শুভ ‍উদ্বোধন করা হয়েছে।  

১৫ আগষ্ট শুক্রবার বাদ আসর সখিপুর থানার চরভাগা মমিন আলী মোল্লার বাজারে দোয়া ও মোনাজাতের মাধ্যমে শরীয়তপুর পরিবহন বাস সার্ভিসের শুভ উদ্বোধন করা হয়। শরীয়তপুর পরিবহন বাস সার্ভিসটি চালু হওয়ার মাধ্যমে সখিপুর এবং ঢাকা যাতায়াতকারী যাত্রীদের জন্য এক নতুন দ্বার উন্মোচিত হল।

উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চরভাগা মমিন আলী মোল্লা বাজারের সভাপতি ফরিদ বকাউল, সখিপুর থানার স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সদস্য সচিব ইমরান হোসেন বাবু বকাউল, সখিপুর থানা যুবদলের সাবেক যুগ্ন আহবায়ক জিকু মুন্সী, সখিপুর থানা শাখার সাবেক ছাত্রদল নেতা শাহ আলম সরকার, চরভাগা ইউনিয়ন যুবদলের সাবেক আহবায়ক স্বপন সরকার, সাবেক সাধারণ সম্পাদক নিজাম চৌকিদার সখিপুর থানা ও চরভাগা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ এলাকার সর্বস্তরের জনগণ।

শরীয়তপুর পরিবহনের ২টি বাস প্রতিদিন সকাল ৭টা ও বিকাল ৩ টায় চরভাগা মমিন আলী মোল্লার বাজার বাস স্ট্যান্ড থেকে কার্তিকপুর পাগলার মোড়, পন্ডিতসার, কদমতলী, চাকধ, নড়িয়া হয়ে ঢাকা যাত্রাবাড়ীর উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং ঢাকার যাত্রাবাড়ী থেকে সকাল ৮ টা ও বিকাল ৩ টায় চরভাগা মমিন আলী মোল্লা বাজারের উদ্দেশ্যে ছেড়ে আসবে।

Facebook Comments

About T. M. Golam Mostafa

Check Also

শরীয়তপুরে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে দেশীয় অস্ত্রসহ আটক ২

  আজকের শরীয়তপুর প্রতিবেদক:   ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে শরীয়তপুরে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে …

কপি না করার জন্য ধন্যবাদ।