সখিপুরে ৭ কেজি গাঁজাসহ দুই যুবক আটক

আশিকুর রহমান হৃদয়:

শরীয়তপুরের সখিপুর থানা পুলিশের অভিযানে ৭ কেজি গাঁজাসহ দুই যুবককে আটক করেছে সখিপুর থানা পুলিশ।

রবিবার (২৭ জুলাই) সখিপুর থানার ডিএমখালি গাজী কান্দি এলাকা থেকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন— কুমিল্লা জেলার কোতোয়ালী থানার দুর্গাপুর চৌমুহনী গ্রামের মালেক ভূইয়ার ছেলে রাব্বি ভূইয়া (২৮)। একই এলাকার বাসিন্দা সোহেল সরকারের ছেলে রিয়াজ সরকার (২১)। তারা দীর্ঘদিন ধরে কুমিল্লা থেকে বরিশাল, শরীয়তপুর সহ বিভিন্ন জেলায় গাঁজা সরবরাহ করে আসছিল বলে জানায় পুলিশ।

সখিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওবায়দুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে সখিপুর থানার একটি বিশেষ দল অভিযান পরিচালনা করে।

এ সময় একটি ব্যাগে রাখা প্রায় ৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়। অভিযানে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।

তিনি আরও বলেন, “আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান পুলিশ।”

Facebook Comments

About T. M. Golam Mostafa

Check Also

শরীয়তপুরের জাজিরায় বোমা বিস্ফোরণে আহত আরও একজনের মৃত্যু

আজকের শরীয়তপুর প্রতিবেদক:   শরীয়তপুরের জাজিরা থানাধীন চেরাগ আলী বেপারী কান্দি গ্রামে বোমা বিস্ফোরণের ঘটনায় …

কপি না করার জন্য ধন্যবাদ।