আজকের শরীয়তপুর প্রতিবেদক:
শরীয়তপুরে নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে দায়িত্ব পেয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব তাহসিনা বেগম।
রাষ্ট্রপতির আদেশক্রমে সোমবার (৭ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে উপসচিব আমিনুল ইসলাম এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেন।

শরীয়তপুরে প্রশাসনিক দায়িত্বে বড় পরিবর্তন এসেছে। বিসিএস প্রশাসন ক্যাডারের দক্ষ, মেধাবী, সংৎ ও অভিজ্ঞ এই কর্মকর্তা এখন থেকে শরীয়তপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করবেন।
নতুন জেলা প্রশাসক (ডিসি) তাহসিনা বেগম জেলার উন্নয়ন অগ্রগতি ও শরীয়তপুরকে ঢেলে সাজাবেন বলে শরীয়তপুরবাসী আশাবাদ।
সদ্য নিয়োগপ্রাপ্ত জেলা প্রশাসক (ডিসি) তাহসিনা বেগম শরীয়তপুর জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন সহ প্রশাসনের সকল সেক্টরকে তার মেধা ও যোগ্যতা দিয়ে সার্বিক মনিটরিং এর মাধ্যমে গতিশীল করবে বলে আজকের শরীয়তপুর পত্রিকার সম্পাদক ও প্রকাশক টি. এম. গোলাম মোস্তফা আশাবাদ ব্যক্ত করেছেন।
আজকের শরীয়তপুর Ajker Shariatpur
Facebook Comments