বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণপুর ইউনিয়ন শাখার আয়োজনে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

আজকের শরীয়তপুর প্রতিবেদক:

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলাম নারায়ণপুর ইউনিয়ন শাখার আয়োজন পবিত্র মাহে রমজান উপলক্ষে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

১৭ মার্চ সোমবার বাদ আছর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের ৫৬ নং ইকর কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামী শরীয়তপুর জেলা শাখার কর্মপরিষদের সদস্য মাওলানা ওবায়দুল হক মাজেদী এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশনের কোষাধ্যক্ষ মুহাম্মদ আজহারুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী ভেদরগঞ্জ উপজেলা শাখার আমির মোঃ মনোয়ার হোসাইন,শরীয়তপুর শ্রমিক কল্যান ফেডারেশনের সেক্রেটারি আবু হানিফ সুজন, মোঃ ইয়াকুব মাস্টার সহ জামায়াতে ইসলামী ভেদরগঞ্জ উপজেলা শাখা ও ইউনিয়নের নেতাকর্মীগণ।

Facebook Comments

About T. M. Golam Mostafa

Check Also

ডা. মাহমুদ হোসেন বকাউলের ১৪ দফার ইশতেহার

  আশিকুর রহমান হৃদয়ঃ   ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজের নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে শরীয়তপুর-২ …

কপি না করার জন্য ধন্যবাদ।