জেড. এইচ.সিকদার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নবনির্মিত শহীদ মিনারে ভাষা শহীদদের উদ্দ্যেশে শ্রদ্দ্বাঞ্জলি জ্ঞাপন

জেড.এইচ.সাস্টলাইভ: যথাযথ মর্যাদা এবং বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে জেড. এইচ. সিকদার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পালিত হলো মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। অমর ২১ উপলক্ষে আয়োজিত বিভিন্ন কর্মসূচির মধ্যে ছিল শহীদ মিনারে দোয়া এবং পুষ্পস্তবক অর্পণ ।

দিনের শুরুর প্রথম প্রহরে ১২:০১ মিনিটে বিশ্ববিদ্যালয়ের নবনির্মিত শহীদ মিনারে ভাষা শহীদদের স্মৃতির প্রতি প্রথম বারের মত মাননীয় উপাচার্য (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো: আমিনুল হক ভূইয়ার নেতৃত্বে স্থানীয় নেতৃবৃন্দ ও মুক্তিযোদ্ধাদের নিয়ে শ্রদ্ধা জানিয়ে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়।

বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের মাননীয় চেয়ারম্যান জনাব জয়নুল হক সিকদার  এর পক্ষে ‍পুষ্পার্ঘ অর্পণ করেন মাননীয় উপাচার্য (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোঃ আমিনুল হক ভূইয়া।

পরবর্তীতে সকাল ১০:০০ ঘটিকায় পুণরায় উপাচার্য (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোঃ আমিনুল হক ভূইয়ার নেতৃত্বে শহীদ বেদিতে পুস্পস্তবক দেওয়ার পূর্বে সংক্ষিপ্ত আলোচনা হয় । এতে মাননীয় উপাচার্য (ভারপ্রাপ্ত) বিশ্বের সকল ভাষা শহীদের উদ্দেশে শ্রদ্বার্ঘ জানান । তিনি জীবনের সকল স্তরে বাংলা ভাষাকে প্রতিষ্ঠার উপর জোর দেন । এরপর পর্যায়ক্রমে বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং ছাত্র-ছাত্রীরা শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদ এর ডীন জনাব মোঃ এমরান পারভেজ খান, পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) জনাব মোঃ মিজানুজ্জামান, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর জনাব মারুফ হোসেন  এবং সহকারী রেজিস্ট্রার জনাব খন্দকার তাহমিনা নিষাদ এলিন সহ উদযাপন কমিটির সকল সদস্যগণ এবং বিভাগীয় প্রধানগণ।

Facebook Comments

About Sm Sohage

Check Also

শরীয়তপুরে ৩১ তম আন্তর্জাতিক ও ২৪ তম জাতীয় প্রতিবন্ধি দিবস পালিত

আজকের শরীয়তপুর প্রতিবেদক: “অন্তর্ভক্তিমূলক উন্নয়নের জন্য পরির্বতনমুখি পদক্ষেপ, প্রবেশগম্য ও সমতাভিত্তিক বিশ্ব বিনির্মাণে উদ্ভাবনের ভূমিকা” …

কপি না করার জন্য ধন্যবাদ।