প্রেস বিজ্ঞপ্তিঃ শরীয়তপুরস্থ জেড. এইচ. সিকদার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জাতীয় শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রেসবিজ্ঞপ্তি সুত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয় জাতীয় শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনের কেন্দ্রীয় কমিটি শহীদ বেদীতে ২১ ফেব্রুয়ারি ২০২০ প্রথম প্রহর অর্থাৎ ১২:০১ মিনিট (রাত) মাননীয় উপাচার্য (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোঃ আমিনুল হক ভূইয়ার নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করবেন।এছাড়া উক্ত দিন সকাল ১০:০০ – ১১:০০ ঘটিকা পর্যন্ত বিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও ছাত্র-ছাত্রীগণ পর্যায়ক্রমিকভাবে শহীদ বেদীতে শ্রদ্ধা জ্ঞাপন করবেন। বেলা ১১:০০-১২:১৫ ঘটিকা পর্যন্ত শহীদ বেদীতে ভেদরগঞ্জ উপজেলার অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান এবং জনসাধারণের শ্রদ্ধাঞ্জলি অর্পণের জন্য উন্মুক্ত রাখা হবে।
Check Also
শরীয়তপুরে ৩১ তম আন্তর্জাতিক ও ২৪ তম জাতীয় প্রতিবন্ধি দিবস পালিত
আজকের শরীয়তপুর প্রতিবেদক: “অন্তর্ভক্তিমূলক উন্নয়নের জন্য পরির্বতনমুখি পদক্ষেপ, প্রবেশগম্য ও সমতাভিত্তিক বিশ্ব বিনির্মাণে উদ্ভাবনের ভূমিকা” …
আজকের শরীয়তপুর Ajker Shariatpur
Facebook Comments