শরীয়তপুর ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশনের নির্বাচনে সভাপতি রোকনুজ্জামান পারভেজ ও সাধারণ সম্পাদক শহিদুজ্জামান খান

শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুর ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশনের দ্বি-বার্ষিক নির্বাচনে এটিএন বাংলা ও এটিএন নিউজের সাংবাদিক রোকনুজ্জামান পারভেজ সভাপতি এবং বাংলাভিশনের সাংবাদিক শহিদুজ্জামান খান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে।

০৭ ফেব্রুয়ারী শুক্রবার শরীয়তপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। উৎসব মুখর পরিবেশে বেলা ১১টায় ভোট গ্রহন শুরু হয়।

বিভিন্ন টেলিভিশনের ২৩ জন সংবাদকর্মী নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। সভাপতি পদে এটিএন বাংলা ও এটিএন নিউজের সাংবাদিক রোকনুজ্জামান পারভেজ ১৫ ভোট পেয়ে দ্বিতীয় বারের মত নির্বাচিত হয়েছে। তার প্রতিদ্বন্দি বিটিভি ও সময় টিভির সাংবাদিক মফিজুর রহমান রিপন পেয়েছে ৮ ভোট। সাধারণ সম্পাদক পদে বাংলাভিশনের সাংবাদিক শহিদুজ্জামান খান ১৩ ভোট পেয়ে দ্বিতীয় বারের মত নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি চ্যানেল টুয়েন্টিফোরের সাংবাদিক মনির হোসেন সাজিদ ১০ ভোট পেয়েছেন।

সহসভাপতি পদে মোহনা টিভির সাংবাদিক মাহবুবুর রহমান ১২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি ইন্ডিপেন্ডেন্ট টিভির সাংবাদিক নুরুল আমিন রবিন ১১ ভোট পেয়েছেন। যুগ্ম সম্পাদক পদে ১২ ভোট পেয়ে গাজী টিভির সাংবাদিক মানিক মোল্যা নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্¦ি ডিবিসি নিউজের সাংবাদিক বিএম ইশ্রাৃফিল ১১ ভোট পেয়েছেন। অর্থ সম্পাদক পদে আরটিভি সাংবাদিক ইব্রাহিম হোসাইন ১২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রতিদ্ব›িদ্ব আনন্দ টিভির সাংবাদিক জামাল হোসেন পেয়েছেন ৮ ভোট।

দপ্তর সম্পাদক পদে মাইটিভির সাংবাদিক এবিএম মামুন ১৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি সজিব শিকদার পেয়েছে ৮ ভোট। কার্যনির্বাহী সদস্য পদে নিউজ টুয়েন্টিফোরের সাংবাদিক রতন মাহমুদ ১৭ ভোট,মাছরাঙা টিভির কবিরুজ্জামান ১০ ভোট ও বাংলা টিভির নয়ন দাস ১০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

এ নির্বাচনে মোট ১৯জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করেছেন। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহাবুর রহমান শেখ। পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম উদ্দিন ও শরীয়তপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আব্দুস সামাদ তালুকদার কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন।

Facebook Comments

About Sm Sohage

Check Also

শরীয়তপুরে ৩১ তম আন্তর্জাতিক ও ২৪ তম জাতীয় প্রতিবন্ধি দিবস পালিত

আজকের শরীয়তপুর প্রতিবেদক: “অন্তর্ভক্তিমূলক উন্নয়নের জন্য পরির্বতনমুখি পদক্ষেপ, প্রবেশগম্য ও সমতাভিত্তিক বিশ্ব বিনির্মাণে উদ্ভাবনের ভূমিকা” …

কপি না করার জন্য ধন্যবাদ।