গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় জেড. এইচ. সিকদার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বনভোজন – ২০২০ উদযাপন

শরীয়তপুরের জেড. এইচ. সিকদার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে গত ১লা ফেব্রুয়ারী গোপালগঞ্জ জেলার টুঙ্গীপাড়ায় বনভোজনের আয়োজন করা হয়। উক্ত আয়োজনে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন।
টুঙ্গীপাড়ায় পৌঁছে প্রথমে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সমাধিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোঃ আমিনুল হক ভূইয়া। এ সময় তাঁর পরিবারের সদস্যবৃন্দ, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, সকল শিক্ষক, কর্মকর্তারা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। ফুলেল শ্রদ্ধা নিবেদন শেষে সেখানে বিশেষ দোয়া-মোনাজাত করা হয়।
বনভোজন-২০২০ উপলক্ষে বিভিন্ন খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও র‌্যাফল ড্র এর আয়োজন করা হয়। সকল শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী এ আয়োজনে অংশগ্রহন করেন। সর্বোপরি সকলের মধ্যে সুসম্পর্ক গঠনের মাধ্যমে আনন্দঘন পরিবেশে বিশ্ববিদ্যালয়ের প্রথম এই বনভোজনটি সম্পন্ন হয়।

Facebook Comments

About Sm Sohage

Check Also

শরীয়তপুরে ৩১ তম আন্তর্জাতিক ও ২৪ তম জাতীয় প্রতিবন্ধি দিবস পালিত

আজকের শরীয়তপুর প্রতিবেদক: “অন্তর্ভক্তিমূলক উন্নয়নের জন্য পরির্বতনমুখি পদক্ষেপ, প্রবেশগম্য ও সমতাভিত্তিক বিশ্ব বিনির্মাণে উদ্ভাবনের ভূমিকা” …

কপি না করার জন্য ধন্যবাদ।