আব্দুল বারেক ভূঁইয়া, শরীয়তপুর প্রতিনিধিঃ// স্বাধীন বাংলা ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত ‘স্বাধীন বাংলা আইডিয়াল স্কুল এন্ড কলেজ’ এর শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদ সদস্য, শরীয়তপুর-১ ইকবাল হোসেন অপু বলেন, আমন্ত্রিত অতিথিদের জন্য বিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে রাস্তায় দাঁড় করিয়ে কষ্ট দিবেন না। এম.পি আরো বলেন, শিক্ষার্থীরা আমাদের সন্তান ও আগামী দিনের ভবিষ্যৎ ওদেরকে রাস্তায় দাঁড় করিয়ে রাখলে আমাদের প্রতি ওদের মনে খারাপ ধারণা জাগবে এবং ওরা কষ্ট পাবে। তাই আমি সকল বিদ্যালয়ের শিক্ষকদেরকে বলছি, অতিথিদের জন্য বিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে রাস্তায় দাঁড় করিয়ে রাখবেন না। গত ২৬ জানুয়ারী রবিবার বেলা ১১ টায় পবিত্র কুরআন তেলোয়াতের মাধ্যমে ডি.এম কামরুজ্জামান এর সভাপতিত্বে আনন্দ মুখর পরিবেশে শরীয়তপুরের জাজিরায় ‘স্বাধীন বাংলা স্কুল এন্ড কলেজ’ এর শুভ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় সংসদ সদস্য শরীয়তপুর-১ ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সদস্য ইকবাল হোসেন অপু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক সংসদ সদস্য ও জেলা পরিষদের চেয়ারম্যান মাষ্টার মজিবুর রহমান, জাজিরা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোবারক আলী সিকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা, মোঃ জাহিদুল ইসলাম, শরীয়তপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব মোঃ সামসুল হক খাঁন, জাজিরা পৌর মেয়র মোঃ ইউনুছ বেপারী, জাজিরা উপজেলা আওয়ামীলীগের সভাপতি জি এম নুরুল হক, সাধারণ সম্পাদক আবু তালেব চৌকিদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোজাম্মেল হক, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান, জাজিরা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আজহারুল ইসলাম, আওয়ামী সহযোগী সংগঠনের নেতা-নেত্রীবৃন্দ সহ অত্র বিদ্যালয়ের পরিচালনা পর্ষদ, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানে বক্তারা শিক্ষার অগ্রযাত্রা, শিক্ষকদের ভূমিকা অভিভাবকদের করণীয় শিক্ষার নীতিমালা বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়ার স্বপ্নকে বাস্তবায়ন ও বিভিন্ন শিক্ষা নির্দেশনামূলক বক্তব্য রাখেন। সবশেষে দোয়া ও মুনাজাতের মধ্যদিয়ে উক্ত অনুষ্ঠানের সভাপতি সভার সমাপ্তি ঘোষণা করেন।
Check Also
শরীয়তপুরে ৩১ তম আন্তর্জাতিক ও ২৪ তম জাতীয় প্রতিবন্ধি দিবস পালিত
আজকের শরীয়তপুর প্রতিবেদক: “অন্তর্ভক্তিমূলক উন্নয়নের জন্য পরির্বতনমুখি পদক্ষেপ, প্রবেশগম্য ও সমতাভিত্তিক বিশ্ব বিনির্মাণে উদ্ভাবনের ভূমিকা” …
আজকের শরীয়তপুর Ajker Shariatpur
Facebook Comments