জেড. এইচ. সিকদার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পৌষ পিঠা মেলা

 সংবাদ বিজ্ঞপ্তিঃ//শীতের পিঠা-পুলি বাঙালির আদি খাদ্য সংস্কৃতির অংশ। বাংলার চিরায়ত লোকজ খাদ্য সংস্কৃতিতে পিঠা-পুলি একটি বিশেষ স্থান দখল করে আছে। এরই অংশ হিসেবে জেড. এইচ. সিকদার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে রবিবার (১২ জানুয়ারী) “পৌষ পিঠা মেলা-২০২০” উদযাপন হয়েছে। বর্ণাঢ্য এ আয়োজনে বিশ্ববিদ্যালয়ের শরীয়তপুরের নিজস্ব ক্যাম্পাসে আয়োজিত এ উৎসবের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোঃ আমিনুল হক ভূইয়া। পরে তিনি তৈরি পিঠার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।
এ সময় বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিক অনুষদের ডীন এবং আইন বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ এমরান পারভেজ খান, বিশ্ববিদ্যালয়ের  প্রক্টর মোঃ মারুফ হোসেন, বিভাগীয় প্রধানগণ, পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মোঃ মিজানুজ্জামান, সহকারী রেজিস্ট্রার খন্দকার তাহমিনা নিষাদ এলিন প্রমুখ উপাচার্যের সাথে ছিলেন।
পিঠা উৎসবে বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। “পৌষ পিঠা মেলা-২০২০” উপলক্ষে নানা অঞ্চলের পিঠার সমারোহ ঘটে এবং অতিথিদের পদচারনায় ক্যাম্পাস মুখরিত হয়ে উঠে।

Facebook Comments

About Sm Sohage

Check Also

শরীয়তপুরে ৩১ তম আন্তর্জাতিক ও ২৪ তম জাতীয় প্রতিবন্ধি দিবস পালিত

আজকের শরীয়তপুর প্রতিবেদক: “অন্তর্ভক্তিমূলক উন্নয়নের জন্য পরির্বতনমুখি পদক্ষেপ, প্রবেশগম্য ও সমতাভিত্তিক বিশ্ব বিনির্মাণে উদ্ভাবনের ভূমিকা” …

কপি না করার জন্য ধন্যবাদ।