“বাংলাদেশে অনেক শিশুরা মানসিক-শারীরিক নির্যাতনের শিকার” – সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ আল হাসানী মাইজভাণ্ডারী

আজকের শরীয়তপুর প্রতিবেদকঃ
হযরত সৈয়দ মইনুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী ট্রাস্টের চেয়ারম্যান, শাহ্সুফি সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ আল হাসানী মাইজভাণ্ডারী বলেছেন, “সম্প্রতি ইউনিসেফ প্রকাশিত রিপোর্ট অনুযায়ী বাংলাদেশে প্রায় ৫ কোটি ৭০ লাখ শিশু, যা মোট জনসংখ্যার এক-তৃতীয়াংশ। ৪.৫ কোটি শিশু মানসিক ও শারীরিক নির্যাতনের শিকার হচ্ছে। অর্থাৎ প্রতি ১০ জনের ৯ জনই ঝুঁকির মধ্যে আছে। শিশু শ্রমিকের সংখ্যা প্রায় ৩০ লাখ, যার মধ্যে ১৩ লাখ শিশু ঝুঁকিপূর্ণ কাজে জড়িত। প্রায় ২০% শিশু প্রাথমিক শিক্ষা শেষ করার আগেই ঝড়ে পড়ছে। বাল্যবিবাহের কারণে অনেক শিশু নির্যাতন ও স্বাস্থ্যগত ঝুঁকিতে পড়ছে। শিক্ষাঙ্গনে, এমনকি মাদ্রাসাগুলোতেও শিশুদের ওপর অমানবিক আচরণের ঘটনা সামনে আসছে। যা অত্যন্ত উদ্বেগজনক।
তিনি আরো বলেন, “বাংলাদেশে ধীরে ধীরে শিশুশ্রমকে শূন্যে নামিয়ে আনতে হবে৷ সুবিধাবঞ্চিত শিশুদের জন্য বিশেষ কার্যক্রম গ্রহণ জরুরি। সরকারের গৃহীত ‘শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্র’ এবং ‘সেকেন্ড চান্স এডুকেশন প্রোগ্রাম’ আরো সম্প্রসারণ করা প্রয়োজন। শিশুর সুস্থ মানসিক বিকাশে অভিভাবক ও শিক্ষকদের মাঝে সচেতনতা তৈরি করতে হবে। শিশুদের ওপর চাপ সৃষ্টি করে এমন কিছু করা যাবে না। তাদের সৃজনশীল চিন্তা চেতনাকে প্রস্ফুটিত করতে অনুপ্রেরণা জোগাতে হবে। ‘হযরত সৈয়দ মইনুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী ট্রাস্ট’, ‘মইনীয়া শিশু-কিশোর মেলা’ শিশুদের জন্য বহুমুখী কর্মসূচী বাস্তবায়িত করছে। শিশুদের নিরাপদ শৈশব ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিতে সরকারের পাশাপাশি সকল শ্রেণীকে এগিয়ে আসতে হবে। কারণ মোট জনসংখ্যার এক-তৃতীয়াংশ ধারণকারী এই শিশুরাই আগামী দিনে জাতির নেতৃত্ব দেবে।”
২৪ সেপ্টেম্বর, ২০২২ চাঁদপুর জেলার মতলবে সাদুললাপুর খানকা শরীফে পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) উপলক্ষ্যে আয়োজিত মাহ্ফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ বিষয়ে আলোচনা করেন। আলোচনায় অংশগ্রহণ করেন, মওলানা রুহুল আমিন ভুইয়া,হাফেজ মুফতি মাকসুদুর রহমান, হাফেজ মাওলানা মনসুর আলী, হাফেজ কেরামত আলীসহ বিশিষ্ট ওলামায়ে কেরাম, ‘আঞ্জুমান-এ-রহমানিয়া মইনীয়া মাইজভাণ্ডারীয়া’ ও মইনীয়া যুব ফোরাম’ এর নেতৃবৃন্দ।
দোজাহানের বাদশাহ্ হুযুরপুর নূর, আহমদ মুজতবা, মুহাম্মদ মুস্তফা, প্রিয় নবিজী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এবং সম্মানিত আহলে বাইতে রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) গণের প্রতি সশ্রদ্ধ সালাতু সালাম নিবেদন শেষে মাহ্ফিলের সমাপনী মুনাজাতে বিশ্ববাসীর কল্যাণে প্রার্থণা করেন শাহ্সুফি সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ আল হাসানী ওয়াল হোসাইনী মাইজভাণ্ডারী। গরীব ও অসহায়দের জন্য বিশেষ খাবারের আয়োজন করে ‘আঞ্জুমান-এ-রহমানিয়া মইনীয়া মাইজভাণ্ডারীয়া।

Facebook Comments

About T. M. Golam Mostafa

Check Also

ডা. মাহমুদ হোসেন বকাউলের ১৪ দফার ইশতেহার

  আশিকুর রহমান হৃদয়ঃ   ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজের নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে শরীয়তপুর-২ …

কপি না করার জন্য ধন্যবাদ।