স্টাফ রিপোর্টারঃ
বিশ্ব জাকের মঞ্জিল ফরিদপুরের বার্ষিক ওরস মোবারক উপলক্ষে জাকের পার্টি ছাত্র ফ্রন্ট শরীয়তপুর শাখার দাওয়াতী মিশন অনুষ্ঠিত হয়েছে।
২ ফেব্রুয়ারী বুধবার সকাল ১০ টায় শরীয়তপুর পৌরসভা অডিটোরিয়ামে এই দাওয়াতী মিশন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও মিশন প্রধান হিসেবে উপস্থিত ছিলেন, জাকের পার্টি ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় পরিষদের সাধারণ সম্পাদক মোঃ রবিউল ইসলাম রবি। জাকের পার্টি ছাত্র ফ্রন্ট শরীয়তপুর জেলা শাখার সভাপতি নরুল ইসলাম নাহিদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় পরিষদের সমাজ কল্যান বিষয়ক সম্পাদক কে.এম আমিনুল হক আকাশ, ফরিদপুর বিভাগীয় সিনিয়র সহ-সভাপতি মোঃ রাকিবুজ্জামন সাগর, ফরিদপুর বিভাগীয় সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় পরিষদের কার্যকরী সদস্য মোঃ হাবিবুর রহমান পলাশ।
শরীয়তপুর জেলা জাকের পার্টি ছাত্র ফ্রন্টের সাধারণ সম্পাদক মাসুদ খানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, যুগ্ম সাধারণ সম্পাদক রাইসুল ইসলাম আমিন, অর্থ বিষয়ত সম্পাদক জাহিদ হাসান ইমরান সরদার।
বক্তারা জাকের পার্টি ও বিশ্ব জাকের মঞ্জিলের বিভিন্ন নসিহত নিয়ে বক্তব্য রাখেন এবং আগামী ১৯,২০,২১ ও ২২ ফেব্রুয়ারী অনুষ্ঠিত ওরস মোবারকে উপস্থিত হয়ে নিজ নিজ পক্ষ থেকে খেদমত করার আহ্বান জানান।
আজকের শরীয়তপুর Ajker Shariatpur
Facebook Comments