টি. এম. গোলাম মোস্তফাঃ
মন সব সময় পিছু ফিরে চায়। অতিত স্মৃতি মন্থন করতেই সে স্বাচ্ছন্দবোধ করে। পিছু ফেলা দিনের দিকেই সে চেয়ে থাকে। স্মৃতির মিনার মনের মাঝে সম সময় উঁকি-ঝুকি মারে।
সময় চলে যায় কিন্তু মন সময়কে ধরে রাখতে চায়। সে সময় হোক মধুর বা বেদনা-বিধুর। যাই হোক সময়ের কাছেই মন ফিরে যায়।
সম্প্রতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শ্যালক কন্যা ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আপন মামাতো বোন শেখ মিলি। তার ছোট বেলার দুইটি অনন্য ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ফেসবুক আইডি থেকে পোস্ট দিয়েছিলেন। মুহূর্তেই ছবি দুটি ভাইরাল হয়। ছবিটি দেখলেই বুঝা যায় যে, তিনি যখন মাধ্যমিক পর্যায়ের পড়াশোনা অবস্থায় ছিলেন ঠিক সে অবস্থার মাঝামাঝি পর্যায়ের ছবি দুটি। কি দুরন্ত সে ছবি দুটি ! কি চঞ্চল সে ছবি ! আহা সে অনিন্দ সুন্দর দিনগুলোর কথাই মনে পড়ে যার ছবি দুটির দিকে তাকালে। ছবি দেখলেই গাইতে মন চায়, রবী ঠাকুরের সেই বিখ্যাত গান ‘‘দিনগুলো মোর সোনার খাঁচায় রইলনা, সে যে আমার নানা রঙের দিনগুলি’’। আসলেই জীবন এগিয়ে যায়। এগুতে এগুতে একদিন জীবন হারিয়ে যায়। কিন্তু স্মৃতি হারায় না।

আজকের শেখ মিলি আর সে দিনের শেখ মিলির মধ্যে অনেক তফাৎ। আজকের শেখ মিলি পরিপূর্ণ শেখ মিলি। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো একজন পরিপূর্ণ শেখ মিলি সে দিনের অপূর্ণাঙ্গ শেখ মিলির দিকেই চেয়ে আছে। চেয়ে থাকে। এটাই পৃথিবীর নিয়ম।

শেখ মিলি আমার আত্মীয়। শেখ মিলি আমার অভিভাবক, শেখ মিলি আমার আদর্শ। শেখ মিলি আমার প্রেরণা। তার আদেশ নির্দেশ ও পরামর্শে আমি জীবনের প্রতিটি ক্ষেত্রে নিজেকে তুলে ধরতে সক্ষম হয়েছি। তার প্রতি আমার বাড়তি আবেগ, অনুরাগ, অনুভূতি একটু বেশিই। আমি তার প্রতিটি পদক্ষেপ অনুকরণ, অনুসরণ করি। সে অনুসরণ থেকেই আজকের লেখা।
শেখ মিলি তার নিজস্ব চিন্তা-চেতনা, কর্মের মাধ্যমে নিজেকে আবিষ্কার করেছেন। ইতো মধ্যেই তিনি একজন নিরলস সমাজ সেবক, আদর্শ সংগঠক। জনবান্ধব নেত্রী ও মানবিক কর্মী হিসেবে আত্মপ্রকাশে সক্ষম হয়েছেন।

সে কর্মের মাধ্যমে, জনসেবার মাধ্যমে, মানুষের মাঝে বেঁচে থাকতে চান। শ্রম, মেধা, মননে একজন মানবিক মানুষ হিসেবে সকলের হৃদয়ে জায়গা করতে তিনি আত্ম-প্রত্যয়ী।
তার ছোট বেলার ছবি দুটি দেখেই তাকে আত্মপ্রত্যয়ী বলেই মনে হয়েছে। সেদিনের শেখ মিলির মধ্যে আজকের শেখ মিলি ঘুমিয়ে আছে তা ছবি দুটি দেখলেই বুঝা যায়।
আমি ও আমার আদর্শ, আমার প্রেরণা শেখ মিলির সার্বিক কল্যাণ, উন্নয়ন অগ্রগতি, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি।
আজকের শরীয়তপুর Ajker Shariatpur
Facebook Comments