রাজনগরে জমে উঠেছে ইউপি নির্বাচন আলোচনায় চেয়রম্যন প্রার্থী সুলতান মাহামুদ মাদবর

আব্দুল বারেক ভূঁইয়াঃ
জমে উঠেছে পঞ্চম ধাপের আগামী ৫ জানুয়ারী ইউপি নির্বাচন জনগণের আলোচনায় এগিয়ে রয়েছেন শরীয়তপুর নড়িয়া উপজেলার রাজনগর ইউনিয়নের জনগণের মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী সাবেক চেয়ারম্যান মোঃ সুলতান মাহামুদ মাদবর। (যার নির্বাচনী প্রতীক মটর সাইকেল)

রাজনগর ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড গ্রাম মহল্লা ঘুরে সর্বস্তরের জনগণের সাথে অলাপকালে তারা বলেন,সাবেক চেয়ারম্যন সুলতান মাহামুদ মাদবর, রাজনগর ইউনিয়নে বয়স্ক-প্রতিবন্ধী বিধবা ভাতা-রাস্তা ঘাট, ব্রীজ কালভার্ড, নির্মাণসহ- ব্যাপক উন্নয়ন মূলক কাজ করেছেন,তাই সাবেক চেয়ারম্যন সুলতান মাহামুদ মাদবরের বিকল্প আর কেউ নেই। সুখে-দুঃখে যাকে পাই সে-আমাদের রাজনগর ইউনিয়নের সুলতান মাদবর ভাই, আগামী দিনে চেয়ারম্যান হিসেবে তাকে আমরা পেতে চাই।

সাবেক চেয়ারম্যান সুলতান মাহামুদ মাদবর নির্বাচনী এক আলোচনা সভায় বলেন, বিগতদিনে আমি প্রায় ১০বছর রাজনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়ীত্ব পালন করেছি , রাজনগর ইউনিয়নের সর্বস্তরের জনগণ আমাকে অত্যন্ত ভালোবাসেন, আমি ও তাদেরকে ভালোবাসি,আমি দীর্ঘদিন জনগণের সেবক হয়ে বয়স্ক-প্রতিবন্ধী বিধবা ভাতা, ব্রীজ কালভার্ড,রাস্তা-ঘাট নির্মাণ,ধর্মীয় সামাজিক সহ-ব্যাপক উন্নয়ন মূলক কাজকরেছি। আমি নড়িয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ছিলাম। আমি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের বিশ্বাসী একজন সৈনিক।

রাজনগর ইউনিয়নে আমার যথেষ্ঠ জনপ্রিয়তা রয়েছে, আমি জনগণের ভালোবাসা নিয়ে পুনরায় চেয়ারম্যন প্রার্থী হয়ে নির্বাচনে অংশগ্রহণ করেছি। আমি আশাবাদী যে,আগামী ৫ জানুয়ারী নির্বাচনে রাজসগর ইউনিয়ন বাসী আমার মটর সাইকেল প্রতীকে সর্বোচ্চ ভোট দিয়ে আমাকে পুনরায় চেয়ারম্যান নির্বাচিত করবেন। (ইনশাআল্লাহ্ )

Facebook Comments

About T. M. Golam Mostafa

Check Also

বিএনপির মুখে গণতন্ত্র মানায় না-প্রধানমন্ত্রী

আজকের শরীয়তপুর প্রতিবেদক: আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপির মুখে গণতন্ত্র মানায় …

কপি না করার জন্য ধন্যবাদ।