আজকের শরীয়তপুর প্রতিবেদকঃ
গোসাইরহাট উপজেলার কোদালপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে এস এম মিজানুর রহমান বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। ২৮ নভেম্বর রোববার ভোটারেরা ভোট কেন্দ্রে গিয়ে বিপুল উৎসাহ উদ্দীপরায় তাদের পছন্দের চেয়ারম্যান প্রার্থীকে বেছে নিয়েছেন। যে তাদের কাছে থেকে পাশে থেকে তাদের সাথে সুখ-দুঃখ বেদনা আনন্দ ভাগাভাগি করে নেবে। জনগণ তাদের যোগ্য প্রতিনিধিকেই বেছে নিয়েছেন তাদের ভোটের মাধ্যমে।
এস এম মিজানুর রহমানকে বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত করায় তিনি কোদালপুর ইউনিয়নের সকল জনগণকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। আগামী দিন গুলোতে কোদালপুর ইউনিয়নের উন্নয়ন-অগ্রগতি এবং মানুষের পাশে থেকে কাছে থেকে তিনি তাদের সেবায় নিয়োজিত থাকবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন।
আজকের শরীয়তপুর Ajker Shariatpur
Facebook Comments