আজকের শরীয়তপুর প্রতিবেদকঃ
চাঁদপুর-শরীয়তপুর নৌপথের হরিণা ফেরিঘাটের ইজারা বাতিল করা হয়েছে। গতকাল মঙ্গলবার নৌপরিবহন মন্ত্রণালয়ের একটি চিঠিতে হরিণা ফেরিঘাটের পার্কিং ইয়ার্ড চার্জ ও টার্মিনাল চার্জের ইজারা বাতিল করে বিআইডব্লিউটিএর তত্ত্বাবধানে পরিচালিত করতে আদেশ দেওয়া হয়। এর ফলে বন্ধ হলো ইজারার নামে চাঁদাবাজি ও অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ। স্বস্তি পেলেন এই রুটে চলাচলকারী পণ্যবাহী যানবাহনের চালক ও মালিকেরা।

নৌপরিবহন মন্ত্রণালয়ের চিঠিতে উল্লেখ করা হয়, চাঁদপুর-শরীয়তপুর নৌপথের হরিণা ফেরিঘাটটি চাঁদপুর সদর উপজেলার হানারচার ইউনিয়নে অবস্থিত। ফেরিঘাটটি মোজাম্মেল গাজীকে ইজারা দেওয়া হয়। তাঁর বিরুদ্ধে বিভিন্ন সময় চাঁদাবাজি ও মাদক কারবারের মামলা রয়েছে। তাঁর অত্যাচারে এলাকার মানুষ ও ফেরিঘাটে যাতায়াতকারী যানবাহনের চালক ও শ্রমিকেরা অতিষ্ঠ। আইনশৃঙ্খলা বজায় রাখার স্বার্থে চাঁদপুর-শরীয়তপুর ফেরিঘাটের পার্কিং ইয়ার্ড চার্জ ও টার্মিনাল চার্জের ইজারা বাতিলের অনুরোধ জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। সেই পরিপ্রেক্ষিতে এখন থেকে বিআইডব্লিউটিএ নিজস্ব তত্ত্বাবধানে সরকারের নির্ধারিত নিয়ম মেনে পাকিং ইয়ার্ড ও টার্মিনাল চার্জ আদায় করবে।
আজকের শরীয়তপুর Ajker Shariatpur
Facebook Comments