রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৫২ জনকে গ্রেপ্তার

আজকের শরীয়তপুর প্রতিবেদক:

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৫২ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

শনিবার ভোর ৬টা থেকে আজ রোববার ভোর ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় এ অভিযান চালোনো হয়। ডিএমপির নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এ অভিযান।

আজ রোববার সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম এ তথ্য জানান।

ইফতেখায়রুল ইসলাম বলেন, গ্রেপ্তার ৫২ জনের কাছ থেকে চার হাজার ৪২৫ ইয়াবা, ৫৬৩ গ্রাম হেরোইন, দুই কেজি ৩০০ গ্রাম গাঁজা ও ৬০ ক্যান বিয়ার জব্দ করা হয়েছে।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৯টি মামলা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা ।

Facebook Comments

About T. M. Golam Mostafa

Check Also

শিক্ষার্থীদের তালাবদ্ধ করে কলেজ ত্যাগ করেছে অধ্যক্ষ ও প্রভাষকগন

শরীয়তপুর প্রতিনিধিঃ শিক্ষিার্থীদের তালাবদ্ধ করে কলেজ ত্যাগ করেছে শরীয়তপুর জাজিরা উপজেলা জয়নগর ডাঃ মোসলেমউদ্দিন খান …

কপি না করার জন্য ধন্যবাদ।