ঢাকায় শরীয়তপুর জেলা ৯৭৯৯ ব্যাচের মিলন মেলা “চলে এসো চায়ের আড্ডায়”

ডেস্ক রিপোর্ট//  গত ১০ সেপ্টেম্বর শুক্রবার ঢাকায় শরীয়তপুর জেলা এসএসসি/এইচএসসি ৯৭/৯৯ ব্যাচের শিক্ষার্থীদের এক মিলন মেলা অনুষ্ঠিত হয়। বন্ধুত্ব আমাদের লক্ষ্য এই মূলমন্ত্রকে সামনে রেখে ঢাকার খিলগাওয়ের রকার্জ ক্যাফেতে এ মিলনমেলা অনুষ্ঠিত হয়। বিকাল ০৪টা থেকে শুরু হয়ে রাত অবধি চলে মিলনমেলার বিভিন্ন আয়োজন । শুরুতেই সবাইকে ফুল দিয়ে বরন করা হয়। এ যেনো এক গল্পের শুরু। চলে এসো চায়ের আড্ডায় এই কথাটির ধারাবাহিকতা বজায় রেখে ফেসবুকের মাধ্যমে সে সুযোগ সৃষ্টি করে দেন এসএসসি, এইচএসসি ৯৭/৯৯ ব্যাচের কয়েকজন বন্ধু। দীর্ঘদিন যোগাযোগ না থাকা বন্ধুরা একে অপরকে পেয়ে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। খোঁজ নেন পরিবার-পরিজনের। ব্যাচের শিক্ষার্থীদের বিভিন্নজন নানা পেশায় চলে গেছেন-কেউ বা আবার প্রবাসী। কিন্তু বন্ধুত্বের বন্ধনে সবাই যেন এদিন একাকার হয়ে যান। পরিচয় সবার যেন একটা সেটা হলো আমরা বন্ধু। শরীয়তপুর জেলা এসএসসি ও এইচএসসি (৯৭-৯৯) পরীক্ষায় পাশ করে কেটে গেছে ২২ বছর। তাদের সবাইকে একত্রে নিয়ে গঠনমূলক কিছু করার উদ্দ্যেশ্যেই গ্রুপের যাত্রা শুরু। হাসি-আনন্দের পাশাপাশি এমন একটি প্ল্যাটফর্ম হিসেবে সবার জন্য কাজ করবে যেখানে যে কোনো ধরনের সহযোগিতা এবং গঠনমূলক ও সমাজসেবামূলক কাজে অংশগ্রহণের মাধ্যমে একটি মাইলফলক তৈরি করবে বলে গ্রুপের উদ্যোক্তাসহ গ্রুপের এডমিনরা স্বপ্ন দেখছেন। পরবর্তী মিলনমেলায় বন্ধুদের অংশগ্রহণ আরও অনেক বাড়বে এবং তা আরও সুন্দর ও সার্থক হবে—এই প্রত্যাশা ছিল এ চা আড্ডায়। পরবর্তীতে শরীয়তপুর জেলার প্রানকেন্দ্রে যেকোনো একটি স্থানে অনেক বড় পরিসরে এসএসসি/এইচএসসি ৯৭/৯৯ মিলনমেলার আয়োজন করা হবে।

Facebook Comments

About Sm Sohage

Check Also

ডা. মাহমুদ হোসেন বকাউলের ১৪ দফার ইশতেহার

  আশিকুর রহমান হৃদয়ঃ   ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজের নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে শরীয়তপুর-২ …

কপি না করার জন্য ধন্যবাদ।