মাসুম তালুকদার//
শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার ইদিলপুর ইউনিয়নের মহিষকান্দি মৌজায় নবনির্মিত আবাসস্থলের ২০টি পরিবারকে প্রধানমন্ত্রীর ত্রাণ সামগ্রী বিতরণ করেন উপজেলা প্রশাসন।
মুজিব বর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঘর ও জমি দেওয়া পরিবারের জন্য গোসাইরহাট উপজেলা প্রশাসন কর্তৃক ৭ সেপ্টেম্বর মঙ্গলবার ত্রাণ সামগ্রী বিতরণ করেন সহকারী কমিশনার (ভূমি) সুজন দাস গুপ্ত। তিনি আশ্রয়ণ প্রকল্পের বসবাসরত পরিবারের সকলের সাথে কথা বলেন ও তাদের ভাল-মন্দ খোঁজ খবর নেন।
তিনি বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভূমিহীন, গৃহিহীন, ক্ষুধা ও দারিদ্র মুক্ত সোনার বাংলা গড়ে তোলার লক্ষ্যে সবাইকে যেকোনো সমস্যা দুর্যোগ মোকাবেলায় সকল ধরনের সার্বিক সাহায্য-সহযোগিতা ও চিকিৎসা সেবা, শিক্ষা ব্যবস্থা সহ সর্বক্ষেত্রে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন এবং সারাদেশে প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তা অংশ হিসেবে গোসাইরহাট উপজেলা প্রশাসন কর্তৃক ত্রাণ সামগ্রী অব্যাহত থাকবে। যেকোনো দুর্যোগে সমস্যা সমাধানে উপজেলা প্রশাসন সবসময় পাশে থাকবেন। এ সময় উপস্থিত ছিলেন, গোসাইরহাট উপজেলা প্রকল্প পরিচালক তাহমিনা আক্তার চৌধুরী।
আজকের শরীয়তপুর Ajker Shariatpur
Facebook Comments