নূরুজ্জামান শেখ// শরীয়তপুরে বেসরকারী শিক্ষক – কর্মচারীদের বেতন থেকে ৬% এর স্হলে ১০% কর্তনের প্রতিবাদ ও প্রজ্ঞাপন বাতিলের দাবিতে মাননীয় প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান এবং মানববন্ধন কর্মসূচি পালন করে। গত ৩০ এপ্রিল মঙ্গলবার সকাল ১১ ঘটিকার সময় শরীয়তপুর সদর কেন্দ্রীয় শহীদ মিনার চত্তরে বেসরকারি মাধ্যমিক শিক্ষকদের বেতন থেকে অতিরিক্ত ৪% কর্তনের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করে জেলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষক সহ সকল শিক্ষক বৃন্দ এই মানববন্ধন কর্মসূচি পালন করেন। তাদের এ অধিকার আদায়ে লক্ষ্যে মানববন্ধন কর্মসূচি শেষে বেলা ১২ টার সময় মাননীয় প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর বরাবর জেলা প্রসাশক কাজি আবু তাহের এর নিকট স্মারকলিপি প্রদান করেন। বেসরকারি মাধ্যমিক শিক্ষক- কর্মচারীদের বেতন থেকে ৬% কর্তন এর স্হলে বর্তমান সরকার নির্দিষ্ট বেতন থেকে আরো অতিরিক্ত ৪% কর্তনের আইন চালু করেন। আর এই অতিরিক্ত ৪% কর্তনের প্রতিবাদে শরীয়তপুর জেলা শিক্ষক সমিতির সকল শিক্ষকবৃন্দ মানববন্ধন কর্মসূচি পালন করেন।এই মানববন্ধন কর্মসূচির প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর পৌর মেয়র আলহাজ্ব আব্দুর রব মুন্সী, উপদেষ্টা বাংলাদেশ শিক্ষক সমিতি ( বিটিএ), সভাপতিত্ব করেন আনোয়ার কামাল, সভাপতি, বাংলাদেশ শিক্ষকসমিতি,শরীয়তপুর জেলা শাখা।এই মানববন্ধন কর্মসূচির অনুস্ঠানের মূল সঞ্চালনায় ছিলেন শেখ নুরুল আমিন রতন, সাধারন সম্পাদক, বাংলাদেশ শিক্ষক সমিতি, শরীয়তপুর জেলা শাখা। এ মানববন্ধন কর্মসূচির অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রফিকুল ইসলাম, সদস্য বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি। এবং তত্তাবধানে ছিলেন পালং উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক হালিম শেখ, সভাপতি,উপজেলা শিক্ষক সমিতি, শরীয়তপুর। বেসরকারী শিক্ষক- কর্মচারীদের বেতন থেকে ৬% এর স্হলে ১০% কর্তনের প্রতিবাদ ও প্রজ্ঞাপন বাতিলের দাবিতে মাননীয় প্রধানমন্ত্রীর এবং শিক্ষা মন্ত্রী কে উদ্দেশ্যে করে মানববন্ধন কর্মসূচির অনুস্ঠানে বাংলাদেশ শিক্ষক সমিতির সভাপতি আনোয়ার কামাল তার বক্তব্যে বলেন আমাদের অবসরকালীন ভাতা থেকে এবং কল্যান তহবিল থেকে যে ৬% কেটে নিয়ে সরকার আমাদের যে সুবিধা দিত এখন আরো অতিরিক্ত বেতন থেকে ৪% কেটে নেওয়ার পরও একই সুবিধা দিবে। তাহলে সরকার আমাদের জন্য কি করল?। সরকার কি জানেনা এই ডিজিটাল যুগে জীবনের প্রতিটা ক্ষেত্রেই এক ধাপ এগিয়ে গেছে। এইতো কয়েক বছর আগে আমাদের মত মধ্যবিত্ত পরিবারে প্রতিমাসে যে খরচ হতো তা এখন এই ডিজিটাল যুগে দ্বিগুনে দাড়িয়েছে। জীবন যাত্রার মান উন্নতিকল্পে সরকার সরকারি কর্মচারীদের বেতন বাড়িয়েছে আমাদের বেলায় উল্টো। সরকারী কর্মচারি মানুষ আমরা কি মানুষ না? দেশের শিক্ষাকে উন্নতির জন্য সরকার শিক্ষাক্ষাতে বরাদ্দ বাড়িয়েছে আর শিক্ষক কর্মচারীদের উপর অবসর কালীন ভাতা ও কল্যান তহবিল থেকে ৪% কেটে নিয়েছে। এটা হতে পারেনা। তিনি আরো বলেন বেতন থেকে ৪% কর্তনের প্রজ্ঞাপন বাতিল যদি সরকার না করে তাহলে আমরা শরীয়তপুর মাধ্যমিক বিদ্যালয়ের সকল শিক্ষকগন সারা দেশের ন্যায় স্কুল বন্ধ করে দিয়ে লাগাতার আন্দোলনে ঝাপিয়ে পরবো।
Check Also
শরীয়তপুরে ৩১ তম আন্তর্জাতিক ও ২৪ তম জাতীয় প্রতিবন্ধি দিবস পালিত
আজকের শরীয়তপুর প্রতিবেদক: “অন্তর্ভক্তিমূলক উন্নয়নের জন্য পরির্বতনমুখি পদক্ষেপ, প্রবেশগম্য ও সমতাভিত্তিক বিশ্ব বিনির্মাণে উদ্ভাবনের ভূমিকা” …
আজকের শরীয়তপুর Ajker Shariatpur
Facebook Comments