
একজন সৎ , যোগ্য ও দক্ষ জেলা প্রশাসক হিসেবে শরীয়তপুর জেলা প্রশাসক কাজী আবু তাহের ইতোমধ্যেই নিজের কর্মচাঞ্চল্যের মধ্যে জানান দিয়েছেন। তিনি জেলা প্রশাসক হিসেবে শরীয়তপুরে যোগদান করেই প্রশাসনের সকল স্তরে ব্যাপক নজরদারির মাধ্যমে প্রশাসনের গতিকে আরো বেগবান করেছেন। জেলা ও উপজেলা প্রশাসনের সকল কিছু তার নখদর্পনে রয়েছে। সব কিছুর দেখভাল তিনি যথাযথভাবে করে যাচ্ছেন। মাদকের বিরুদ্ধে সরকার ঘোষিত অভিযানে তার দিক নির্দেশনায় ব্যাপক সফলতা পাওয়া যাচ্ছে। তিনি সরকারি কর্মসূচীর বাইরেও ব্যক্তিগত উদ্যোগে মাদক নির্মূলে নানা ভাবে কাজ করে যাচ্ছেন। বাল্য বিবাহের বিরুদ্ধে তার অবস্থান সুদৃঢ়। জেলার যেখানেই বাল্য বিবাহ হচ্ছে সেখানেই তিনি তার প্রশাসনযন্ত্র নিয়ে প্রতিরোধ গড়ে তুলেছেন। এতে জেলার বাল্য বিবাহের মাত্রা দিন দিন কমে আসছে। এ ধারা অব্যাহত থাকলে শরীয়তপুর জেলা অচিরেই বাল্যবিবাহ মুক্ত হবে এ প্রত্যাশা জেলাবাসীর।
ঘুষ দুর্নীতির বিরুদ্ধে তিনি সদা সোচ্চার। তার সুদক্ষ নেতৃত্বে ঘুষ ও দুর্নীতির সঙ্গে সংশ্লিষ্টরা ভীত হয়ে পড়েছেন। এর ফলে ঘুষ ও দুর্নীতির পরিমান ব্যাপকভাবে হ্রাস পাচ্ছে। অনাচার, অবিচার, অপশিক্ষা, অপসংস্কৃতি প্রতিরোধে তিনি গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে আসছেন। সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা, সুশাসন স্থাপনে টেকসই উন্নয়নের জন্য তিনি দিন রাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। শরীয়তপুর জেলাকে একটি আদর্শ মডেল জেলা হিসেবে দাড় করানোর জন্য তার আন্তরিকতা ও প্রচেষ্টার কমতি নেই।
উন্নয়ণ, অগ্রগতি ও কল্যাণের জয়যাত্রার এক অবিস্মরনীয় প্রশাসক হিসেবে তিনি ইতোমধ্যেই নিজকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছেন। প্রশাসনের সকল স্তরের কর্মকর্তা, কর্মচারীদের সঙ্গে তার সম্পর্ক নিবিড়। কর্তব্য পালনে তিনি সকলকে যথাযথ সহযোগিতা প্রদানে বদ্বপরিকর। জেলার সকল শ্রেণি পেশার মানুষের কাছে গিয়ে তাদের সমস্যা ও সম্ভাবনার কথা শুনে তিনি তার পক্ষ থেকে যথাযথ ব্যবস্থা গ্রহণে প্রতিশ্রুতিশীল।
সেবা ধর্মকে লালন করে, সেবা কর্মে লিপ্ত শরীয়তপুর জেলা প্রশাসক কাজী আবু তাহের নিঃসন্দেহে একজন আলোকিত মানুষ হিসেবে আধুনিক শরীয়তপুর গঠনের পূর্বশর্ত জেলাবাসীর আর্থ-সামাজিক উন্নয়নে যথাযথভাবে দায়িত্বপালন করে চলছেন।
প্রশাসন ও জনতার দুরত্ব ঘুচিয়ে একজন সৎ, যোগ্য ও দক্ষ জেলা প্রশাসক কাজী আবু তাহের এর প্রচেষ্টায় এগিয়ে যাক শরীয়তপুর।
আজকের শরীয়তপুর Ajker Shariatpur
Facebook Comments