শরীয়তপুরে ৩টি আসনেই বিএনপি প্রার্থীর জয় জয়কার

 

আজকের শরীয়তপুর প্রতিবেদক:

 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুরের তিনটি সংসদীয় আসনেই বিএনপি মনোনীত প্রার্থীরা বিপুল ভোটে জয় জয়কার হয়েছেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিনগত মধ্যরাতে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে ফলাফল ঘোষণা শেষে তাদের বিজয়ী ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মিজ তাহসিনা বেগম।

শরীয়তপুর-১ সংসদীয় আসনে বিজয়ী হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী সাঈদ আহমেদ আসলাম। তিনি পেয়েছেন ৭৭ হাজার ৩৯৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী খেলাফত মজলিসের প্রার্থী জালালুদ্দিন আহমদ পেয়েছেন ৬২ হাজার ৭১৭ ভোট। ধানের শীষের প্রার্থী ১৪ হাজার ৬৮১ ভোটের ব্যবধানে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

শরীয়তপুর-২ সংসদীয় আসনে বিজয়ী হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী সফিকুর রহমান কিরণ। তিনি পেয়েছেন ১ লাখ ২৯ হাজার ৮১৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী মাহমুদ হোসেন পেয়েছেন ৭০ হাজার ৮৯২ ভোট। ধানের শীষের প্রার্থী ৫৮ হাজার ৯২২ ভোটের ব্যবধানে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

শরীয়তপুর-৩ সংসদীয় আসনে বিজয়ী হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু। তিনি পেয়েছেন ১ লাখ ৭৫ হাজার ১৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী মুহাম্মদ আজাহারুল ইসলাম পেয়েছেন ৬৯ হাজার ৬৮৪ ভোট। ধানের শীষের প্রার্থী ৩৭ হাজার ৮৩২ ভোটের ব্যবধানে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

Facebook Comments

About T. M. Golam Mostafa

Check Also

শরীয়তপুরে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে দেশীয় অস্ত্রসহ আটক ২

  আজকের শরীয়তপুর প্রতিবেদক:   ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে শরীয়তপুরে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে …

কপি না করার জন্য ধন্যবাদ।