ভেদরগঞ্জে দাঁড়িপাল্লা প্রতীকের নির্বাচনী প্রচার ও উঠান বৈঠক অনুষ্ঠিত

 

মাসুম তালুকদারঃ

শরীয়তপুর-৩ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতিক প্রার্থী আজাহারুল ইসলামের নির্বাচনী প্রচার ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

২৯ বৃহস্পতিবার দিনব্যাপী ভেদরগঞ্জ উপজেলার রামভদ্রপুর বাজার ও আশেপাশের এলাকায়, ভেদরগঞ্জ পৌরসভার কোড়ালতলী ও আশেপাশের এলাকায়, নারায়ণপুর বাজার ও পশ্চিম পুটিয়ায় সাধারণ ভোটারদের মাঝে নির্বাচনী প্রচার, পথসভা, লিফলেট বিতরণ ও ওলামাদের নিয়ে মতবিনিময় সভা করেছেন দাঁড়িপাল্লা প্রতিক প্রার্থী মোঃ আজাহারুল ইসলাম।

এসময় পশ্চিম পুটিয়ায় অনুষ্ঠিত পথসভায় সভাপতিত্ব করেন এ কে এম ইয়াকুব ও সভাপতিত্বে ও ছাত্রশিবির বাইতুল মাল সম্পাদক জহির রায়হান এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী শাহজালাল মৃধা, সাবেক থানা আমীর ও জেলা সুরা সদস্য মাওলানা ওবায়দুল হক মাজেদী, ভেদরগঞ্জ উপজেলা জামায়াতে আমির মনোয়ার হোসেন, ভেদরগঞ্জ উপজেলা ছাত্রশিবির সভাপতি হৃদয় আহমেদ, আব্দুল কাইয়ুম তালুকদার, আক্তার তালুকদারসহ সাধারণ জনগণ।

Facebook Comments

About T. M. Golam Mostafa

Check Also

ডা. মাহমুদ হোসেন বকাউলের ১৪ দফার ইশতেহার

  আশিকুর রহমান হৃদয়ঃ   ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজের নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে শরীয়তপুর-২ …

কপি না করার জন্য ধন্যবাদ।