বেগম খালেদা জিয়ার ইন্তেকালে সম্পাদক টি. এম. গোলাম মোস্তফার গভীর শোক

আজকের শরীয়তপুর প্রতিবেদক:

 

সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন ও গণতান্ত্রিক সংগ্রামে আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন সাবেক বাংলাদেশ নৌবাহিনীর নৌ প্রধান মরহুম রিয়ার অ্যাডমিরাল মাহাবুব আলী খানের আস্থাভাজন ও ঘনিষ্ঠ আত্মীয় সাবেক নৌ সদস্য শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ ঐতিহ্যবাহী পুটিয়া বড় তালুকদার বাড়ির মরহুম মোহাম্মদ আলী তালুকদারের সুযোগ্য সন্তান আজকের শরীয়তপুর পত্রিকার সম্পাদক ও প্রকাশক টি. এম. গোলাম মোস্তফা।

এক শোকবার্তায় তিনি বলেন, শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের সহধর্মিণী বেগম খালেদা জিয়া ছিলেন গণতান্ত্রিক সংগ্রামের এক আপসহীন নেত্রী। তার রাজনৈতিক জীবন বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

তিনি মরহুমার রুহের মাগফিরাত কামনা করে বলেন, মহান আল্লাহ তায়ালা তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। একই সঙ্গে তিনি বেগম খালেদা জিয়ার শোকসন্তপ্ত পরিবার-পরিজন, দলীয় নেতাকর্মী ও সমর্থকদের প্রতি গভীর সমবেদনা জানান।

Facebook Comments

About T. M. Golam Mostafa

Check Also

শরীয়তপুরে বিএনপির হেভি ওয়েট দুই প্রার্থীর মনোনয়নপত্র জমা

আজকের শরীয়তপুর প্রতিবেদকঃ   শরীয়তপুরে আজ বিএনপির হেভি ওয়েট দুই প্রার্থী নিজ দলীয় ধানের শীষ …

কপি না করার জন্য ধন্যবাদ।