শরীয়তপুর-৩ আসনে ধানের শীষ প্রতীকে নুরুদ্দিন আহাম্মেদ অপুর মনোনয়নপত্র জমা

আজকের শরীয়তপুর প্রতিবেদক:

 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুর-৩ (ভেদরগঞ্জ, ডামুড্যা ও গোসাইরহাট) আসনে বিএনপি মনোনীত প্রার্থী  মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু ধানের শীষ প্রতীকে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

রোববার (২৮ ডিসেম্বর) ভেদরগঞ্জ উপজেলা নির্বাচন অফিসে সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ বদর-উদ-দোজা-ভূঁইয়া এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজুল হকের কাছে মনোনয়নপত্র দাখিল করেন তিনি।

মনোনয়নপত্র জমা দেওয়ার সময় তার সঙ্গে বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ভেদরগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান রতন তালুকদার বলেন, শরীয়তপুর-৩ আসনে জনগণের কাছে অত্যন্ত জনপ্রিয় একজন নেতাকে দল মনোনয়ন দিয়েছে। আমরা বিশ্বাস করি, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হলে এই আসনে বিএনপির প্রার্থী বিজয়ী হবেন।

মনোনয়নপত্র জমা শেষে মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেন, মানুষের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে এ নির্বাচনে অংশগ্রহণ করেছি। জনগণের দোয়া ও সমর্থন পেলে আমি এলাকার উন্নয়ন এবং মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কাজ করব।

Facebook Comments

About T. M. Golam Mostafa

Check Also

শহীদ জিয়ার পাশেই চিরনিদ্রায় শায়িত হবেন খালেদা জিয়া

আজকের শরীয়তপুর প্রতিবেদক:   সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে তাঁর স্বামী সাবেক …

কপি না করার জন্য ধন্যবাদ।